আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ এর চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

Published : 04:09 PM, 10 February 2026 Tuesday

আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ এর চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ এর চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

২৮ জানুয়ারি রোজ বুধবার বেলা ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ এর চ্যাম্পিয়ন বিভাগীয় দলকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান ; সঞ্চালনা করেন বিভাগের ক্রীড়া শিক্ষক মিজ  মার্জিয়া রহমান। অনুষ্ঠানে বিভাগের এমসিজে স্পোর্টস ক্লাবের মডারেটর মিজ শাওন্তি হায়দার; সদস্য অধ্যাপক ড.  মো. মফিজুর রহমান; মিজ আফরোজা বুলবুলসহ বিভাগের সিনিয়র অধ্যাপক ড. গীতি য়ারা নাসরীন ও বিভাগের শিক্ষক ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীসহ বাস্কেটবল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তাগণ টিমকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এ অর্জন ধরে রেখে ক্রীড়া ক্ষেত্রে বিভাগকে আরো এগিয়ে নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভাগীয় বাস্কেটবল টিমের ম্যানেজার ও অধিনায়ক তাদের পথ চলার অভিজ্ঞতা বর্ণনা করে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করে।  ম্যানেজার ও অধিনায়ক জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস্কেটবল খেলার কোন বাইলজ ছিল না; বিভাগের বাস্কেটবল দল অন্যান্য খেলার মত বাস্কেটবলেরও বাইলজ প্রণয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সফলতা অর্জন করেন। এটা ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি আগামীর সাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান ।

অনুষ্ঠান শেষে বাস্কেটবল টিমকে ব্লেজার; সার্টিফিকেট প্রদানের পাশাপাশি সকলকে নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।

 

বিভাগীয় বাস্কেটবল দলের সদস্যবৃন্দ:

সালমান হোসেন আওরঙ্গী (অধিনায়ক), আবু সুফিয়ান, অনিরুদ্ধ তালুকদার বর্ণ, মোঃ  অমিত হাসান আলিম, তাহসিন উল ইসলাম শামীম, মোহাম্মদ ইমরান হাসান রাফিন (ম্যানেজার), ওমর ফারুক, মোঃ শাহিন আলম, মোঃ পারভেজ মাহমুদ নিলয়, মোঃ মাহমুদুর রহমান ফাহাদ, মোঃ হাফিজুল ইসলাম, শাহরিয়ার স্বপ্নীল।