অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার ২০২৬

Published : 10:45 PM, 18 January 2026 Sunday

১৮ জানুয়ারি ২০২৬ তারিখ, রবিবার, সকাল ১০:৩০ মিনিটে অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অতিথি বক্তা হিসেবে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক জনাব মাহফুজ আনাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞা অনুষদের ডিন ও বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান।

অনুষ্ঠানে বিভাগের ২০২৩ সনের বিএসএস (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভাগের দশ জন শিক্ষার্থীকে বৃত্তির টাকা ও সনদ প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণ

১. আজরা হুমায়রা ২. মো: মোজাম্মিল হক ৩. আবির ফেরদৌস অয়ন ৪. কোরিত্র পোদ্দার তীর্থ ৫. আশরিফা সুলতানা রেয়া ৬.  সুমাইয়া জাহান ৭. আফরিনা সুলতানা ৮. বাধন দেব ৯. আফরিন জাহান ও ১০. মো: রাফিউজ্জামান লাবিব

বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও কর্মকর্তা কর্মচারীসহ অধ্যাপক সিতারা পারভীনের আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।