অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের স্মরণসভা অনুষ্ঠিত
Published : 02:38 PM, 20 April 2026 Monday
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের স্মরণ সভা অনুষ্ঠান আজ ১৩ এপ্রিল ২০২৬ সোমবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, অধ্যাপক ড. আবুল মনসুর আহম্মদ, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার, সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান, খন্ডকালীন শিক্ষক কাজী রওনাক হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কাজী আবদুল মান্নান, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামসুল হক, সাধারণ সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান, পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, বিশিষ্ট লেখক শুব্রত শংকর ধর, বিভাগীয় অফিসার অসীম কুমার দাস, মরহুমের স্ত্রী মালেকা খান, কন্যা প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমিন, প্রমুখ আলোচনায় অংশ নেন।
এসময় বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক রোবায়েত ফেরদৌস স্মরণসভা সঞ্চালন করেন।
স্মরণ সভায় বক্তারা মরহুম অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দেশ বরেণ্য এই শিক্ষক ও সাংবাদিক মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। বিভাগের অনারারী অধ্যাপক হিসাবে তিনি ৪র্থ বর্ষের ৮ম সিমেস্টারের “Feature, Editorial and Op-Ed Writing’’ কোর্সটি পাঠদান করছিলেন।
আলোচনা সভার শেষে রূহের মাগফেরাত কামনা করা হয়।
